ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী গোয়ালন্দে পুকুরে গোসল করা অবস্থায় বজ্রপাতে, অঞ্জনা কোদালিয়া( ৩৮)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  সে গোয়ালন্দ উপজেলার ছোট  ভাকলা ইউনিয়নের ৭ নং  ওয়ার্ড এর  চর বালিয়া কান্দি বাড়ই ডাঙ্গা গ্রামের শুকুমার কোদালিয়ার স্ত্রী।  বৃহস্পতিবার ৩টার সময় এই ঘটনা ঘটে। 


ঐ গ্রামের গৃহবধূর প্রতিবেশী কারী মো: হাসমত আলী  বাবুর্চি ও স্থানীয়রাজানান। 


ঐ গৃহবধূ অঞ্জনা ও তার ছোট  বোন অনিতা কোদালিয়া একই পরিবারের আপন দুই  ভাইয়ের স্ত্রী।  ঘটনার সময়  তারা  দুই বোন  বাড়ির  পাশে পুকুরে গোসল করছিলো। এসময় বৃষ্টি হচ্ছিল । হঠাৎ  বজ্রপাতের আঘাতে বড় বোন অঞ্জনা মাটিতে লুটিয়ে  পড়ে,। ছোট বোনের ডাক চিৎকারে আশেপাশের লোক জন  এগিয়ে  আসে। তার গুরুতর অবস্থায় অঞ্জনা কে গোয়ালন্দ  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত  চিকিৎসক তাঁকে  মৃত্যু  ঘোষণা করেন। 


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার্স  ইনচার্জ ( ওসি)  রাকিবুল ইসলাম জানান বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পরিদর্শন করেছে। লাশের সুরতহাল অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। 

ads
ads
ads

Our Facebook Page

↑